মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

সুপারম্যানের কাশ্মীর অভিযান নিয়ে বিতর্ক

ডিসি কমিকসের আলোচিত চরিত্র সুপারম্যান ও ওয়ান্ডার ওম্যান। কমিকস বই থেকে অ্যানিমেশন বা ফিচার ফিল্ম কোথায় নেই তাদের রাজত্ব।

সম্প্রতি সেই সুপারম্যানকে নিয়েই ভারতে তীব্র বিতর্ক শুরু হয়েছে। কারণ, ইন্টারনেটে একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে। যাতে দেখা যাচ্ছে, সুপারম্যান ও ওয়ান্ডার ওম্যান পৌঁছে গেছেন একটি কাল্পনিক জায়গায়। যেখানে গণহত্যা চলছে। ভয়েস ওভারে বলা হচ্ছে, কাশ্মীর একটি বিতর্কিত অঞ্চল। তবে দেশের নাম ভারত বলা হয়নি।

সেখানে এম’গোটা নামের একটি কাল্পনিক দেশের নাম ব্যবহার করা হয়েছে। সুপারম্যান সেখানে পৌঁছে দেখছেন গণহত্যা চলছে। এরপরই তারা সেনার সমস্ত অস্ত্র নষ্ট করে দেন এবং কাশ্মীরকে অস্ত্রমুক্ত করে শান্তি ফিরিয়ে আনে।

ভিডিও ক্লিপটি ডিসি কমিকসের নতুন কোনো ফিল্মের অংশ কি না, তা এখনো স্পষ্ট নয়। কারণ প্রতিষ্ঠানটি এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি। তাদের অফিশিয়াল ফেইসবুক বা ইউটিউবে ভিডিওটি এখনো আপলোড করা হয়নি। প্রশ্ন উঠেছে, কোথা থেকে মিলল এই ভিডিও?

ক্লিপটি সম্ভবত প্রথম আপলোড করে ‘দ্য বাইট’ নামের একটি নিউজ পোর্টাল। নিজেদের টুইটার হ্যান্ডেলের মাধ্যমে তারা ক্লিপটি বাজারে ছড়িয়ে দেয়। সেখানে বলা হয়, ডিসি-র নতুন ছবি ইনজাস্টিসে সুপারম্যান কাশ্মীরকে অস্ত্রমুক্ত করবে।

এরপরেই ক্লিপটি নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়। বিভিন্ন মানুষ এর পক্ষে এবং বিপক্ষে কথা বলতে শুরু করেন। ভারতীয় নেট নাগরিকদের একাংশ এর সমালোচনায় মেতেছেন। আবার কারো কারো মতে, কাশ্মীর পরিস্থিতি সামাল দিতে সুপারম্যানই প্রয়োজন!

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com