শনিবার, ০৪ Jul ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন

সড়কে শৃঙ্খলা ফেরানো বড় চ্যালেঞ্জ

সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা বড় চ্যালেঞ্জ, এখানে ব্যর্থ হলে সব উন্নয়ন ম্লান হয়ে যাবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, সড়ক দুর্ঘটনা এখনো দুর্ভাবনার কারণ। সড়ক সেতুসহ নানা ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হলেও সড়ক দুর্ঘটনা না কমা দু:খজনক।

মন্ত্রী জানান, আগামী বছর চারটি মেগা প্রকল্পের উদ্বোধন হবে। এতে সড়কে অবকাঠামোয় বৈপ্লবিক পরিবর্তন দৃশ্যমান হবে বলেও আশা প্রকাশ করেন ওবায়দুল কাদের।

এছাড়া, বিআরটিএকে দালাল মুক্ত করতে কর্মকর্তাদের কঠোর হওয়ার নির্দেশ দেন তিনি।

এদিকে সারা দেশে পঞ্চমবারের মতো সরকারি উদ্যোগে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হচ্ছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য হলো গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com