বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন

মেডিকেল শিক্ষার্থীদের খাতা অন্য কলেজে দেখানো উচিত: প্রধান বিচারপতি

মেডিকেল কলেজের শিক্ষার্থীদের পরীক্ষার উত্তরপত্র (খাতা) একই কলেজে না দেখে এবং রেজাল্ট সিট না করে ভিন্ন মেডিকেল কলেজে পাঠিয়ে সেই খাতা মূল্যায়ন ও রেজাল্ট সিট করানো উচিত বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

‘বিএমডিসি বনাম শাহ এমডি আরমান এন্ড আদার্স’ মামলার শুনানিতে বৃহস্পতিবার পাঁচ বিচারপতির ভার্চুয়াল আপিল বেঞ্চে প্রধান বিচারপতি বলেন, ‘দেশের কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরীক্ষার খাতা তো সেই একই বিশ্ববিদ্যালয় দেখে না। অন্য বিশ্ববিদ্যালয়ে সে খাতা দেখতে পাঠানো হয়। কিন্তু মেডিকেল কলেজের শিক্ষার্থীদের রিটেনের খাতা কাটা হয় এবং রেজাল্ট সিট করা হয় যে কলেজের শিক্ষার্থী সেই একই কলেজে।’

বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) এর পক্ষের আইনজীবী ব্যারিস্টার তানজীব উল আলমের উদ্দেশে করে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেন, ‘মেডিকেল কলেজের শিক্ষার্থীদের পরীক্ষার খাতা একই কলেজে না দেখে এবং রেজাল্ট সিট না করে (ডিফারেন্ট) ভিন্ন মেডিকেল কলেজে পাঠিয়ে সে খাতা দেখানো ও রেজাল্ট সিট করানো উচিত।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com