বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
বাংলা বর্ষবরণ অনুষ্ঠানে রমনায় বোমা হামলার ঘটনায় দায়ের হওয়া মামলাটি হাইকোর্টে শুনানির জন্য আবারো কার্যতালিকায় এসেছে।
মঙ্গলবার বিকেল ৪টায় শুনানির জন্য সময় নির্ধারণ করা হয়েছে।
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ওয়েবসাইটে দেখা যায়, আপিল আবেদনটি হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা দেবনাথ ও বিচারপতি এ এস এম আব্দুল মোবিনের সমন্বয়ে গঠিত বেঞ্চে শুনানির তালিকায় রয়েছে। আজ বিকেল ৪টা থেকে ৪টা ১৫ মিনিট শুনানির জন্য সময় নির্ধারণ করা হয়েছে।
এর আগেও মামলাটি একাধিকবার কার্যতালিকায় এলেও শুনানি হয়নি। আজ আবার তালিকায় উঠল। সর্বশেষ ২৪ জুন এবং তার আগে ১৪ মার্চ কজলিস্টে এসেছিল।
ওইদিন সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল শাহীন আহমেদ খান সাংবাদিকদের বলেছিলেন, এ মামলার শুনানির জন্য আমরা প্রস্তুত। আদালত শুনানি শুরু করার নির্দেশ দিলে আমরা এই আপিলের শুনানি করবো। আশা করছি, এবার শুনানি শুরু হলে দ্রুতই মামলাটি শেষ হবে।