মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

প্রধানমন্ত্রীর সঙ্গে বিল গেটসের বৈঠক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন মাইক্রোসফট ও বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বিল গেটস।

যুক্তরাজ্যের স্কটল্যান্ডের শহর গ্লাসগোয় জাতিসংঘ জলবায়ু শীর্ষক কপ-২৬ সম্মেলনে তাদের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাখাওয়াত মুন বাংলাদেশ সময় মঙ্গলবার ভোরে তার ফেসবুক অ্যাকাউন্টে বৈঠকের ছবি পোস্ট করেন।

এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

তবে পূর্বনির্ধারিত এ সাক্ষাতে উভয় পক্ষের মধ্যে কী আলোচনা হয়েছে তা এখনও জানা যায়নি।

গত রবিবার থেকে স্কটল্যান্ডের গ্লাসগো শহরে শুরু হয়েছে জাতিসংঘের কপ-২৬ জলবায়ু সম্মেলন। ১২০টি দেশের রাষ্ট্রপ্রধান এবং বিশেষজ্ঞ প্যানেলসহ সম্মেলনে অন্তত ২৫ হাজার অতিথি উপস্থিত হয়েছেন। সম্মেলনের শেষ দিন—১২ নভেম্বর পর্যন্ত অতিথিরা বৈশ্বিক জলবায়ু পরিবর্তন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন।

বিশ্বনেতাদের পাশাপাশি বিশেষজ্ঞ এবং পরিবেশ আন্দোলনের প্রথিতযশা কর্মীরাও এতে অংশ নিচ্ছেন।

২০২০ সালে গ্লাসগোতে এ সম্মেলন হওয়ার কথা ছিল। কিন্তু, করোনা মহামারির কারণে তা পেছানো হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com