মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

আর কারো চেহারা শনাক্ত করবে না ফেসবুক

ফেসবুক জানিয়েছে তারা তাদের সিস্টেম থেকে সমস্ত ফেসিয়াল রিকগনিশন টেমপ্লেট সম্পূর্ণ ডিলিট করে ফেলবে। এতে ব্যবহারকারীর ছবি বা ভিডিও স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত হবে না। বেশ কিছুদিন ধরে ফেস আইডি সেটিংস নিয়ে নানা রকমের কথা শোনা যাচ্ছিল। এবার ফিচারটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিল ফেসবুক। সম্প্রতি ফেসবুকের মূল কম্পানির নাম বদলে হয়েছে মেটা। প্রথম থেকেই ইঙ্গিত পাওয়া যাচ্ছিল যে নাম পরিবর্তনের সঙ্গে সঙ্গে বেশ কিছু ক্ষেত্রে বদলও ঘটবে। যার প্রথম পদক্ষেপ হিসেবে দেখা দিল এটি। আজ থেকে ১০ বছর আগে এই ফেসিয়াল রিকগনিশন সেটিংস নিয়ে আসে ফেসবুক। প্রাইভেসিসংক্রান্ত নিরাপত্তাহীনতার কারণে বেশ কয়েকবার সমালোচনার মুখে পড়তে হয়েছে এই ফিচারকে।

ফেসিয়াল রিকগনিশন সিস্টেমের মাধ্যমে ব্যবহারকারীদের পোস্ট করা ছবি, ভিডিওতে উপস্থিত ব্যক্তিদের শনাক্ত করা যায়। মেটার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভাইস প্রেসিডেন্ট জেরোম পেসেন্টি বলেছেন, ‘প্রতিটি নতুন প্রযুক্তিই সুবিধা এবং উদ্বেগ উভয়ের সম্ভাবনা নিয়ে আসে। কিন্তু এই দুইয়ের মধ্যে সঠিক ভারসাম্য বজায় রাখাই আমাদের লক্ষ্য। ফেসিয়াল রিকগনিশন সিস্টেম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টুল হলেও বেশ কিছু বিশেষজ্ঞ এটির কিছু কুপ্রভাবের ওপর দীর্ঘদিন ধরেই আলোকপাত করে আসছেন, যেগুলোকে আমরা কোনোভাবেই উপেক্ষা করতে চাই না।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com