বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
যাত্রীদের সুবিধার্থে পূর্বের সময় থেকে লঞ্চ চলাচলের সময় দেড় ঘণ্টা বাড়িয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) থেকে মুন্সীগঞ্জের শিমুলিয়া ও মাদারীপুরের বাংলাবাজার এবং শরিয়তপুরের মাঝিকান্দি নৌ-রুটে সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত লঞ্চ চলাচল করছে। এর আগে সকাল ৬টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত এ রুটে লঞ্চ চলাচল করতো।
শিমুলিয়া নদী বন্দরের নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের সহকারী পরিচালক এবং সহকারী বন্দর ও পরিবহন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. শাহাদাত হোসেন তথ্যর সত্যতা নিশ্চিত করেছেন।