বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
বাংলাদেশের উন্নয়ন যাত্রায় অংশীদার হতে বৃটিশ উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, বাংলাদেশে বিনিয়োগ করলে বৃটিশ প্রবাসীদের বিশেষ সুবিধা দেয়া হবে। একইসঙ্গে প্রবাসী বাংলাদেশিদেরও বিনিয়োগ করার আহ্বান জানান তিনি।
গতকাল লন্ডনের কুইন এলিজাবেথ সেন্টারের চার্চিল হলে আয়োজিত ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট-২০২১: বিল্ডিং সাসটেইনেবল গ্রোথ পার্টনারশিপ অ্যান্ড রোড শো’র ভার্চ্যুয়ালি উদ্বোধনকালে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের প্রতিনিধি দেশটির ট্রেড ও পলিসি প্রতিমন্ত্রী পেনি মরডাউন্ট বক্তব্য রাখেন।
বাংলাদেশের পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগকে উদ্বুদ্ধ করতে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এই রোড শো’র আয়োজন করেছে। আগামী ৮ই নভেম্বর যুক্তরাজ্যে ম্যানচেস্টারে এরকমই আরেকটি রোড শো অনুষ্ঠিত হবে।