মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ব্লেন্ডেড লার্নিংয়ের সুফল পেতে আঞ্চলিক ও বৈশ্বিক কো-অপারেশন জরুরি : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ব্লেন্ডেড লার্নিংয়ের (অনলাইন+অফলাইন এডুকেশন) সফলতা অংশগ্রহণমূলক ও সমতাভিত্তিক তথ্য প্রযুক্তি অবকাঠামোর উপর নির্ভর করে। এই সফলতা অর্জনের জন্যে আঞ্চলিক ও বৈশ্বিক সহযোগিতা জরুরি।
শিক্ষামন্ত্রী আজ প্যারিসে ইউনেস্কো সদর দপ্তরে ইউনেস্কোর সহকারী মহাপরিচালক (শিক্ষা) স্টেফানিয়া জিয়ানিনি’র সভাপতিত্বে অনুষ্ঠিত ব্লেন্ডেড লার্নিং বিষয়ক মিনিস্টারিয়াল ব্রেকফাস্ট মিটিংয়ে বাংলাদেশ প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করে এই মতামত দেন।
মন্ত্রী বলেন, তথ্য প্রযুক্তির  বাস্তবতায়  আমাদেরকে অনলাইন শিক্ষা ব্যবস্থায় যেতেই হবে। কোভিড-১৯ অতিমারির পরিস্থিতি আমাদেরকে এই নতুন  শিক্ষা ব্যবস্থার সাথে খাপ খাইয়ে নিতে বাধ্য করেছে।
তিনি আরো বলেন, বাংলাদেশ ব্লেন্ডেড লার্নিং ব্যবস্থাকে শক্তিশালী করতে একটি ফ্রেমওয়ার্ক প্রণয়নে কাজ করছে।
শিক্ষামন্ত্রী এসময় কার্যকর ব্লেন্ডেড লার্নিংয়ের জন্য শিক্ষক ও একাডেমিয়াকে প্রস্তুত  করা এবং ব্লেন্ডেড লার্নিং ও আইসিটি এডুকেশন পলিসি প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com