বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

ঝিরিঝিরি বৃষ্টিতে শীতের আভাস

শনিবার সকালটা হালকা কুয়াশা মাখানো ছিল। এরপর শুরু হলো ঝিরিঝিরি বৃষ্টি। কিছুক্ষণ পর বৃষ্টি থামলেও মেঘলা আকাশ আর হালকা বাতাস শীতের আভাস দিচ্ছিলো।

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি দুর্বল হয়ে পড়ায় দেশের বিভিন্ন জায়গায় ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে। এর পূর্বাভাস অবশ্য আগেই জানিয়েছিল আবহাওয়া অফিস।

শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া আগামী ৭২ ঘণ্টায় বা তিন দিনে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।

আবহাওয়া অফিস সূত্র জানায়, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামে হালকা বৃষ্টি হলেও দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি দুর্বল হয়ে উত্তর-পশ্চিম দিকে সরে গিয়ে সুস্পষ্ট লঘুচাপ হিসেবে তামিলনাড়ু- ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরো পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে এবং দুর্বল হয়ে যেতে পারে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com