বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

ফতুল্লায় গ্যাসলাইন বিস্ফোরণ: দগ্ধ আরও একজনের মৃত্যু

নারায়ণগঞ্জের ফতুল্লায় ভবনে গ্যাসলাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় ঝুমা রানী নামের আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিস্ফোরণে মৃতের সংখ্যা তিনজনে দাঁড়াল।

আজ সোমবার (১৫ নভেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঝুমা রানীর শরীরের ৫০ শতাংশ পুড়ে গিয়েছিল বলে জানান চিকিৎসক।

এর আগে একই পরিবারের দগ্ধ ছয়জনকে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। সেখানে চারজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ফেরত পাঠানো হয়। আর ২৫ শতাংশ পোড়া নিয়ে তুলসী রানী ও ৫০ শতাংশ নিয়ে ঝুমা রানীকে ভর্তি করানো হয়। বিস্ফোরণে ঘটনাস্থলেই মায়া রানী এবং পরে ঢাকায় নেওয়ার পথে মঙ্গলি রানী নামে আরেকজন মারা যান।

ঢামেক পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, শুক্রবার নারায়ণগঞ্জ থেকে ছয়জন দগ্ধ রোগী শেখ হাসিনা বার্নে এসেছিলেন। তাদের চারজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। দুই নারী চিকিৎসাধীন ছিলেন। তাদের মধ্যে ঝুমা রানীর মৃত্যু হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com