শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন

আগামী সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করছে ইইউ

বাংলাদেশের নির্বাচনে দৃষ্টি আছে বিশ্বের। আগামী সংসদ নির্বাচন নিয়ে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) পর্যবেক্ষণ করে যাচ্ছেন।

নির্বাচন কোনো ইভেন্ট নয়। এটি একটি প্রসেস। ইইউ বাংলাদেশের ভোট ও নির্বাচনের ওপর পর্যবেক্ষণ করে যাচ্ছে। জাতীয় নির্বাচন হতে এখনও দু’বছর। বাংলাদেশ ভোট দেওয়ার চর্চা অব্যাহত রাখবে।

সোমবার (১৫ নভেম্বর) ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিকাব) আয়োজিত রাজধানীর একটি হোটেলে ‘ডিকাব টক’ অনুষ্ঠানে এসব কথা বলেন ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি।

রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ এখন অর্থনীতি এবং উন্নয়নের পাওয়ার হাউস। যে কারণে এ দেশের উন্নয়ন, গণতন্ত্র, ভোটসহ সার্বিক বিষয়ে বিশ্বের আগ্রহ আছে। আসন্ন নির্বাচন কেমন হচ্ছে এ বিষয়ে বিশ্বের আগ্রহ আছে মানেই এ নয় যে তারা এ ভোটে হস্তক্ষেপ করতে চায়।’

অনুষ্ঠানে ডিকাব সভাপতি পান্থ রহমান ও সংগঠনের সাধারণ সম্পাদক এ কে এম মঈনউদ্দীন বক্তব্য দেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com