বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা বঙ্গবন্ধুর আজীবনের লালিত স্বপ্ন দেশের সাধারণ মানুষের মুখে হাসি ফুটিয়ে ক্ষুধা-দারিদ্র্যমুক্ত তার স্বপ্নের উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের দৃঢ় অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করে বলেছেন, ইচ্ছা থাকলেই যে দেশের উন্নয়ন করা যায় আমরা তা প্রমাণ করেছি। এখন আমরা আর পিছিয়ে নেই। এক দশকের ভেতরে বাংলাদেশের পরিবর্তন সারা বিশ্বে একটা মর্যাদা পেয়েছে। বাংলাদেশের কাউকে বাইরে গিয়ে কথা শুনতে হয় না। করোনাভাইরাসের টিকা উৎপাদন করে অন্য দেশকে দেয়ার সক্ষমতাও বাংলাদেশের আছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমরা নিজেরা ভ্যাকসিন তৈরি করতে চাই। ভ্যাকসিন তৈরির যে বাধাগুলো আছে, সেগুলো আপনাদের (উন্নত দেশগুলোকে) সরিয়ে দিতে হবে, উন্মুক্ত করতে হবে। এটা জনগণের প্রাপ্য, তাদের সম্পদ হিসেবেই দিতে হবে, সারা বিশ্বের কোনো মানুষ যেন ভ্যাকসিন থেকে দূরে থাকতে না পারে। আমাদের সুযোগ দিলে আমরা উৎপাদন করবো।