আজ এক শোক বার্তায় প্রেসিডেন্ট বলেন, হাসান আজিজুল হকের মৃত্যু দেশের সাহিত্য অঙ্গনে অপূরনীয় ক্ষতি হলো। তিনি বলেন দেশের সাহিত্য-সাংস্কৃতিক উন্নয়নে হাসান আজিজুল হকের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
রাষ্ট্রপ্রধান মরহুম হাসান আজিজুল হকের রুহের মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।