বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

সপ্তম দফার শেষ দিনেও তদন্ত কর্মকর্তা এএসপি খাইরুলকে জেরা

পুলিশের গুলিতে নিহত সেনাবাহিনীর (অব.) মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার সাক্ষ্যগ্রহণের সপ্তম দফার শেষ দিনে আদালতের কার্যক্রম চলছে।

বুধবার সকাল সোয়া ১০টায় তদন্ত কর্মকর্তা এএসপি খাইরুল ইসলামকে জেরার মধ্য দিয়ে আদালতের কার্যক্রম শুরু হয়।

এর আগে মঙ্গলবার এএসপি খাইরুল ইসলামকে আদালতে সাক্ষ্যপ্রদান করেন। তবে সময় স্বল্পতার কারণে তাকে জেরা করতে পারেননি আসামিপক্ষের আইনজীবীরা।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ও কক্সবাজার জেলা এবং দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম বলেন, দিনব্যাপী মামলার তদন্ত কর্মকর্তা এএসপি খাইরুল ইসলামের সাক্ষ্যগ্রহণ চলে। আজ আলোচিত এ মামলার তদন্ত কর্মকর্তাকে জেরা করছেন আসামিপক্ষের আইনজীবীরা। এ কারণে আজ অন্য কোনো সাক্ষীর হাজিরা দেওয়া হয়নি। আশা করি আজকে এএসপি খাইরুল ইসলামের জেরা সম্পন্ন হবে।

তিনি বলেন, আলোচিত এ হত্যা মামলায় গত ২৭ জুন আদালত ১৫ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

এর আগে সকাল সাড়ে ৯টায় ওসি প্রদীপসহ এ মামলার ১৫ আসামিকে কড়া নিরাপত্তাব্যবস্থায় আদালতে আনা হয়।

৩১ জুলাই রাতে টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর তল্লাশিচৌকিতে পুলিশের গুলিতে মেজর সিনহা নিহত হন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তিনটি (টেকনাফে দুটি, রামুতে একটি) মামলা করে। ঘটনার পর গত ৫ আগস্ট কক্সবাজার আদালতে প্রদীপ কুমার দাস, লিয়াকত আলীসহ ৯ পুলিশ সদস্যের বিরুদ্ধে হত্যা মামলা করেন মেজর সিনহার বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌস।

আলোচিত এ মামলায় গত বছর ১৩ ডিসেম্বর তদন্ত কর্মকর্তা ও র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের তৎকালীন দায়িত্বরত সহকারী পুলিশ সুপার খাইরুল ইসলাম ওসি প্রদীপসহ ১৫ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন। গত ২৭ জুন আদালত ১৫ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com