বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার চাঞ্চল্যকর হাসান আলী (৫০) হত্যা মামলায় আটজনকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া প্রত্যককে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো তিন মাস করে সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এই রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আটজন হলেন, পলাশবাড়ী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি মাওলানা মো: নজরুল ইসলাম, পলাশবাড়ী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়াম্যান ও উপজেলা জামায়াতের প্রচার সেক্রেটারি আবু তালেব, আবদুর রউফ, মো: জালাল, গোলাম মোস্তফা, শাহ আলম, ফারুক মিয়া ও মিজানুর রহমান। এর মধ্যে আবু তালেব ও মিজানুর রহমান পলাতক রয়েছেন।