বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
জাতীয় সংসদে বিভিন্ন দেশ থেকে করোনা ভাইরাসের টিকা কেনার ব্যয় প্রকাশ করতে চাননি স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। নন-ক্লোজার এগ্রিমেন্টের মাধ্যমে ভ্যাকসিন কেনার অজুহাত দেখিয়ে ব্যয়ের হিসাব প্রকাশ করা সমীচীন হবে না মন্তব্য করেন তিনি।
আজ জাতীয় সংসদের প্রশ্নোত্তরে সরকারি দলের সংসদ সদস্য আবুল কালাম আজাদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী এ কথা করেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।
আবুল কালাম আজাদ তার প্রশ্নে কত সংখ্যক টিকা সংগ্রহ করা হয়েছে সেটার পাশাপাশি এ জন্য কত টাকা খরচ হয়েছে তা জানতে চান।
জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, ২১ কোটি ১৭ লাখ ৩০ হাজার ডোজ টিকা কেনা হয়েছে। এর মধ্যে চীন হতে ৭ কোটি ৭০ লাখ ডোট সিনোফার্ম, ৭ কোটি ৫১ লাখ ডোজ সিনোভ্যাক, ভারত হতে ৩ কোটি কোভিশিল্ড এবং কোভ্যাক্সের আওতায় ২ কোটি ৯৭ লাখ ২০ হাজার সিনোফার্ম এসেছে।
তিনি বলেন, ‘চীন, ভারত ও কোভ্যাক্স হতে সর্বোচ্চ প্রতিযোগিতামূলক মূল্যে সততা ও স্বচ্ছতার নিশ্চিত করে ভ্যাকসিন কেনা হয়েছে। আইন মন্ত্রণালয়, অর্থ বিভাগ, সিসিজিপি ও প্রধানমন্ত্রীর অনুমোদন সাপেক্ষে কেনা হয়েছে। নন-ক্লোজার এগ্রিমেন্টের মাধ্যমে ভ্যাকসিন কেনার কারণে সংসদে অর্থ খরচের হিসাব প্রকাশ করা সমীচীন হবে না।’
এর আগে ৯ই জুলাই স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে বিজ্ঞাপন দিয়ে করোনা চিকিৎসার ব্যয় জানানো হয়। ওই বিজ্ঞাপনে বলা হয়, ১ কোটি ১ লাখ ৫০ হাজার ডোজ টিকা কেনা হয়েছে (ওই সময় পর্যন্ত)। প্রতি ডোজ ৩ হাজার টাকা হিসেবে মোট ৩ হাজার ৪৫ কোটি টাকা খরচ হয়েছে।
ভোলা-২ আসনের আলী আজমের প্রশ্নের জবাবে জাহিদ মালেক বলেন, ‘কোভিড-১৯ নিয়ন্ত্রণের জন্য মোট ২৯ কোটি ৪৪ লাখ ১০ হাজার ডোজ ভ্যাকসিনের সংস্থান করা হয়েছে।