শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন

এইচএসসি পরীক্ষা নিয়ে শিক্ষামন্ত্রীর সংবাদ সম্মেলন বিকেলে

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে সংবাদ সম্মেলন করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে বৃহস্পতিবার বিকেল ৪টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

আগামী ২ ডিসেম্বর অনুষ্ঠেয় এ পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্নের লক্ষ্যে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনের আগে এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে গঠিত জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা কমিটির সভা হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com