শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন

শেরপুরে নালিতাবাড়ীতে বন্যহাতির মরদেহ উদ্ধার

জেলার নালিতাবাড়ী উপজেলার পানিহাতা সীমান্তে বন্যহাতির মরদেহ উদ্ধার হয়েছে। শুক্রবার ভোরে হাতির মরদেহটি উদ্ধার করা হয়।
এনিয়ে ১০ দিনের ব্যবধানে শেরপুর সীমান্তে ২টি মরদেহ উদ্ধারের ঘটনা ঘটলো। এর আগে গত ৯ নবেম্বর শ্রীবরদী উপজেলার মালাকোচা এলাকায় আরেকটি বন্যহাতির মরদেহ উদ্ধার হয়েছিলো।
বনবিভাগ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আজ উদ্ধার হওয়া বন্যহাতিটি পুরুষ, বয়স আনুমানিক ২ বছর এবং কেবল দাঁত উঠতে শুরু করেছে। গত কয়েকদিন ধরে খাদ্যের সন্ধানে পানিহাতা এলাকায় পাহাড় থেকে বন্যহাতির দল লোকালয়ে নেমে এসে ফসলের ক্ষেতে হানা দিয়ে আসছিলো।
নালিতাবাড়ীা উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীন এবং বনবিভাগের মধুটিলা রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুল করিম বন্যহাতির মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।
উপজলো নর্বিাহী র্কমর্কতা জানান, ময়না তদন্ত করার পর হাতি মারা যাওয়ার কারণ জানা যাবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com