মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

টেক জায়ান্টদের কর্মকাণ্ডে লাগাম টানছে ইইউ

টেক জায়ান্টদের কর্মকাণ্ডের লাগাম টানার কৌশল নিয়ে সমঝোতায় পৌঁছেছেন ইউরোপিয়ান ইউনিয়নের আইন প্রণেতারা। বাজারে আট হাজার কোটি ইউরোর বেশি মূলধন আছে এবং অন্তত একটি ইন্টারনেটভিত্তিক সেবা দেয়—এমন প্রতিষ্ঠানগুলো নতুন নীতিমালার অধীনে আসবে।

ফেসবুক, গুগল, মাইক্রোসফট ও অ্যাপলের মতো বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ডিজিটাল অর্থনীতির বাজারে প্রতিযোগিতাবিমুখ আচরণ নিয়ন্ত্রণে আনার নতুন নিয়ম-নীতি নিয়ে আলোচনা চালিয়েছেন ইউরোপীয় পার্লামেন্টের প্রধান রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা। এতে বেশিসংখ্যক প্রযুক্তি প্রতিষ্ঠান ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রস্তাবিত ‘ডিজিটাল মার্কেটস অ্যাক্টের (ডিএমএ)’ অধীনে আসবে।

আগামী ২৫ নভেম্বর আনুষ্ঠানিকভাবে নতুন সমঝোতার অনুমোদন দেবেন ইউরোপীয় ইউনিয়নের মন্ত্রীরা। ২০২২ সাল থেকে নতুন আইন বাস্তবায়নের পরিকল্পনা করেছে ইইউ। নতুন আইনে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোই বেশি চাপের মুখে পড়বে বলে আশঙ্কা করছে মার্কিন সরকার।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com