বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

শরীয়তপুরে এইচএসসি পরীক্ষার্থীদের কোভিড টিকাদান শুরু

২০২১ সালের শরীয়তপুরের এইচ এস সি পরীক্ষার্থীদের নিরাপদে পরীক্ষা দেয়ার ব্যবস্থা করতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড, স¦াস্থ্য বিভাগ ও শরীয়তপুর জেলা পরিষদের সহযোগিতায় কোভিড-১৯ এর টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। এ কর্মসূচির আওতায় আগামী ৩০ নভেম্বরের মধ্যে জেলার ৮ হাজার ৪৫ জন পরীক্ষার্থীকে টিকা প্রদান করা হবে। প্রথম দিনে আট শতাধিক পরীক্ষার্থীকে টিকা প্রদান করা হচ্ছে।
আজ শনিবার সকাল ১০ টায় শরীয়তপুর জেলা পরিষদের সেমিনার কক্ষে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ঢাকা অঞ্চলের পরিচালক প্রফেসর মো: মনোয়ার হোসেন, শরীয়তপুর জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো: শামীম হোসাইন, জেলা শিক্ষা অফিসার মো: এমারত হোসেন, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সৈয়দা নাজিয়া শাহিনুর উপস্থিত থেকে এ টিকাদান কার্যক্রম শুরু করেন।
কোভিড-১৯ সংক্রমণ রোধে ও আসন্ন এইচ এস সি পরীক্ষার্থীদেরকে নিরাপদ রাখতে সরকারের টিকাদান কর্মসূচির আওতায় জেলার ৮ হাজার ৪৫ জন শিক্ষার্থীকে টিকা প্রদান শেষ হবে আগামী ৩০ নভেম্বরের মধ্যে। শুরুর দিনে ডামুড্যা উপজেলার সরকারি আব্দুর রাজ্জাক কলেজের ৫৭৭ জন পরীক্ষার্থী ও গোসাইরহাটের সরকারি সামসুর রহমান কলেজের ২৬৮ জন পরীক্ষার্থী টিকা গ্রহণ করেছেন। আনন্দঘন পরিবেশে টিকা গ্রহণ করার পর পরীর্ক্ষীরা বেশ নিরাপদ বোধ করছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com