শুক্রবার, ০৩ Jul ২০২৬, ১১:০৭ অপরাহ্ন

তিয়ানমেন গণহত্যা : হংকংয়ের লাইব্রেরি থেকে ২৯ বই উধাও

হংকংয়ের লাইব্রেরি থেকে তিয়ানমেন গণহত্যাসংক্রান্ত অন্তত ২৯টি বই উধাও হওয়ার ঘটনা ঘটেছে। এসংক্রান্ত মোট ১৪৯টি বইয়ের মধ্যে গত এক যুগে বইগুলো উধাও হওয়া অব্যাহত আছে।

হংকং ফ্রি প্রেস এক প্রতিবেদনে জানিয়েছে, তিয়ানমেন গণহত্যাসংক্রান্ত ১২০টি বই এখনো লাইব্রেরিগুলোতে রয়েছে। চাইলে সেখান থেকে এই বইগুলো পাঠকরা অল্প সময়ের মধ্যে ধার নিতে পারবে।

আবার কিছু বই এমন রয়েছে যে চাইলে রেফারেন্স সেকশন থেকে চেয়ে নিয়ে পাঠকরা লাইব্রেরিতে বসে পড়তে পারবে। তবে সেগুলো ধার দেওয়া যাবে না।

হংকংয়ের স্বাধীনতাকামীদের আন্দোলন-বিক্ষোভ এবং চীনের দমন-পীড়নের মধ্যে তিয়ানমেন সংক্রান্ত বইগুলো একে একে কমে যাচ্ছে। এ নিয়ে বুদ্ধিজীবী মহলে যথেষ্ট উদ্বেগ রয়েছে।
সূত্র :  এএনআই।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com