বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০২:১২ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

নটরডেমের ছাত্র নাঈমের ঘাতকের সর্বোচ্চ শাস্তি কামনা করছেন মেয়র তাপস

নটরডেম কলেজের ছাত্র নাঈম হাসানের ঘাতকের সর্বোচ্চ শাস্তি কামনা করছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
করপোরেশনের ময়লাবাহী গাড়ির ধাক্কায় নিহত নটরডেম কলেজের ছাত্র নাঈম হাসানের পরিবারের সদস্যদেরকে সান্তনা দিতে গিয়ে মেয়র বলেন, “আসলে সন্তান হারা পিতা-মাতাকে তো সান্তনা দেয়া যায় না। আমার নিজেরও দুই সন্তান। নিজেই উপলব্দি করি, এটা কি রকম বেদনাদায়ক- মর্মান্তিক ঘটনা। এই কষ্ট ভাষায় প্রকাশ করা যায় না।”
আজ রাতে নগরীর কামরাঙ্গীরচরের জাওলাহাটি এলাকায় নাঈমের নামাজে জানাজায় অংশ নিতে যান মেয়র।
ঘাতক চালকের সর্বোচ্চ শাস্তি কামনা করে ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন “এ রকম গাফিলতি, কোনো অন্যায় বরদাশত করা হবে না। আমরা এরই মাঝে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন থেকে ব্যবস্থা নেয়া আরম্ভ করেছি।তদন্ত কমিটি করেছি এবং এরই মাঝে তাদেরকে চিহ্নিত করেছি। তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা এবং প্রাতিষ্ঠানিক যে কার্যক্রম আছে সেগুলোও আমরা নেব, যাতে সুষ্ঠুভাবে বিচার সম্পন্ন হয় এবং সর্বোচ্চ শাস্তি যেন হয়, সেটাই আমরা কামনা করি।”
এ সময় উপস্থিত স্থানীয় সংসদ সদস্য এডভোকেট কামরুল ইসলাম বলেন, “মেয়র সাহেব তো আছেন। মেয়র সাহেব খোঁজখবর নেবেন। যে কোনো ব্যাপারে মেয়র সহযোগিতা করবেন, আমরাও সহযোগিতা করব কাউন্সিলরকে দিয়ে যে কোনো সময়, যে কোনো ব্যাপারে খবর দেবেন, চলে আসব। মেয়র সাহেব আপনাদের ব্যাপারে যা করার সবই করবেন।”
এ সময় অন্যান্যের মধ্যে করপোরেশনের সচিব আকরামুজ্জামান, দক্ষিণ সিটির কাউন্সিলরদের মধ্যে সাধারণ আসনের ৫৫ নম্বর ওয়ার্ডের মো. নুরে আলম, ৫৬ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ হোসেন, ৫৭ নম্বর ওয়ার্ডের মো. সাইদুল ইসলাম এবং সংরক্ষিত আসনের কাউন্সিলর শেফালী আক্তার উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com