মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
পৃথিবীর সঙ্গে একটি গ্রহাণুর সম্ভাব্য সংঘর্ষ এড়াতে ক্যালিফোর্নিয়া থেকে মঙ্গলবার স্পেসএক্সের রকেট উৎক্ষেপণ করেছে নাসা। প্রথমবারের মতো গ্রহ প্রতিরক্ষা ব্যবস্থার অংশস্বরূপ এ পরীক্ষামূলক উদ্যোগ নেওয়া হয়েছে।
‘ডার্ট মিশন’ নামে পরিচিত এই পরীক্ষায় গতিশক্তি সংবলিত একটি রোবট মহাকাশযানের সঙ্গে সংঘর্ষ ঘটিয়ে গ্রহাণুর পথ পরিবর্তন ও স্পেস বোল্ডারকে যথেষ্ট পরিমাণে ধাক্কা দিয়ে পৃথিবীকে ধ্বংস থেকে বাঁচাতে পারে কিনা, নাসা সেই ক্ষমতা নির্ণয় করবে।
এ অভিযানের লক্ষ্য হচ্ছে মহা বিপর্যয়কারী ‘চিক্সসুলুব’ গ্রহাণুর একটি ক্ষুদ্র অংশ, যা ৬ কোটি ৬০ লাখ বছর আগে পৃথিবীকে ধাক্কা দেয়। যার ফলে পৃথিবীর সকল প্রাণী প্রজাতি বিলুপ্ত হয়। তবে এটা এখন এমন কক্ষপথে নয় যে অদূর ভবিষ্যতে তা পৃথিবীকে আঘাত করব।
বিজ্ঞানীরা জানাচ্ছেন, ছোট আকারের গ্রহাণুর অবস্থান বেশি এবং তাদের কাছ থেকেই পৃথিবীর জন্য ভবিষ্যতে রয়েছে তাত্ত্বিক হুমকি।
এই অভিযান পরিচালনায় এলন মাস্কের স্পেসএক্স কোম্পানিকে ভাড়া করেছে নাসা। ফ্যালকন ৯ রকেটের সহায়তায় লস অ্যাঞ্জেলেস থেকে ১৫০ মাইল উত্তর-পশ্চিমে অবস্থিত ক্যালিফোর্নিয়ার উপকূলীয় ভান্ডেনবার্গ বিমান ঘাঁটি থেকে এ অভিযান শুরু হয়।
নাসা এক টুইট বার্তায় সফলভাবে রকেট উৎক্ষেপণের ঘোষণা দেয়। সেখানে উদ্ধত স্বরে জানান, গ্রহাণু ডিমোর্পস, তোমার জন্য আমরা আসছি।
জানা গেছে, রকেটটি পৃথিবী থেকে প্রায় ৬০ লাখ ৮০ হাজার মাইল দূরত্ব অতিক্রম করবে। উৎক্ষেপণের পর গন্তব্য স্থানে পৌঁছাতে ডার্ট মিশনের সময় লাগবে ১০ মাস।