মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

মাগুরায় আমন ধান ক্রয়ের লক্ষ্যে অ্যাপ’র মাধ্যমে লাটারিতে কৃষক নির্বাচন

জেলায় চলতি আমন মৌসুমে কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহের লক্ষ্যে ‘কৃষকের অ্যাপ’ এর মাধ্যমে লটারিতে নির্বাচিত হয়েছেন মাগুরা সদর উপজেলার ৪৪৬ জন কৃষক।
শুক্রবার দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াছিন কবির তার কার্যালয়ে অনলাইনে এ কৃষক নির্বাচন করেন। এ সময় উপস্থিত ছিলেন- ভারপ্রাপ্ত জেলা খাদ্য নিয়ন্ত্রক হাফিজুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আশরাফুল আলম বাবুল ফকির,উপজেলা কৃষি অফিসার হুমায়ন কবির, উপজেলা খাদ্য পরিদর্শক মতিয়ার রহমান প্রমুখ।
ভারপ্রাপ্ত জেলা খাদ্য নিয়ন্ত্রক হাফিজুর রহমান জানান, চলতি আমন মৌসুমে জেলার ৪ উপজেলার কৃষকদের কাছ থেকে ৩ হাজার ৪৭৭ টন ধান ক্রয় করা হবে। এর মধ্যে সদর উপজেলায় ১ হাজার ৩৩৮ টন, শ্রীপুরে ৬৪৯ টন, শালিখায় ৮০০ টন এবং মহম্মদপুর উপজেলায় ৬৯ টন ধান। ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জনে ‘কৃষকের অ্যাপ’র মাধ্যমে সদর উপজেলার ২ হাজার ৯৮০ জন কৃষক আবেদন করেছিলেন। এর মধ্যে থেকে অনলাইনে লটারির মাধ্যমে ৪৪৬ জন  কৃষক নির্বাচিত হয়েছেন। একই ভাবে জেলার অন্য তিন উপজেলা শ্রীপুর, শালিখা ও মহম্মদপুর থেকে অনুরুপভাবে কৃষক নির্বাচন করা হচ্ছে। এ বছর সরকারিভাবে ধানের মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি ২৭টাকা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com