শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৯:২১ অপরাহ্ন

কারিতাস বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী, বছরব্যাপী উদযাপনের উদ্বোধন

জাতীয় পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়িয়ে এবং কেক কেটে কারিতাস বাংলাদেশের ৫০ বছর পূর্তিতে বছরব্যাপী সুবর্ণজয়ন্তী উদযাপনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সুবর্ণ জয়ন্তীর শ্লোগান ‘ভালোবাসা ও সেবায় ৫০ বছরের পথ চলা’। আজ মঙ্গলবার সকালে ময়মনসিংহের কারিতাস প্রাঙ্গণে অনুষ্ঠানমালার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস।

পরে অতিথিবৃন্দ দলীয় নৃত্য, জুবিলী সঙ্গীত, মেমোরিয়াল ক্যানভাস ও সুবর্ণজয়ন্তীর উপকরণের মোড়ক উন্মোচন, বৃক্ষ রোপন ও জুবিলী গ্যালারি উদ্বোধন ও পরিদর্শন করেন। এসময় ময়মনসিংহ ধর্মপ্রদেশের ধর্মপাল বিশপ পনেন পল কুবি, কারিতাস পরিচালক জেমস্ গমেজ, আঞ্চলিক পরিচালক অপূর্ব দ্রং-সহ অন্যরা উপস্থিত ছিলেন।

কারিতাস ১৯৬৭ সালে পাকিস্থানের পূর্বাঞ্চলীয় শাখা হিসেবে প্রতিষ্ঠিত হয়। ১৯৭০ সালে কোর নামে এর কার্যক্রম শুরু হয়। ১৯৭১ সালে এটি একটি জাতীয় প্রতিষ্ঠানে রূপ নেয়। এ সংস্থাটি ১৯৭৬ সালে পুনরায় কারিতাস নাম ধারণ করে। বর্তমানে কারিতাস বাংলাদেশের ৮টি আঞ্চলিক অফিস রয়েছে। ৩টি ট্রাস্ট ও ঢাকায় ১টি কেন্দ্রীয় অফিস রয়েছে। দেশেদরিদ্র জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য স্যানিটেশনসহ বিভিন্ন কল্যাণমূলক কাজে কারিতাসের প্রশসংসীয় অবদান রয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com