বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

ভারত অনুর্ধ্ব-১৯ বি দলকে ১১৩ রানে হারিয়েছে বাংলাদেশের যুবারা

ভারত অনুর্ধ্ব-১৯ ‘বি’ দলকে  আজ  ১১৩ রানের  বড় ব্যবধানে  হারিয়েছে  বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল।   ভারত অনুর্ধ্ব-১৯ এ’, বি’ এবং  বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল নিয়ে চলমান ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে  টানা  দ্বিতীয় জয় পেলো   বাংলাদেশের যুবারা।
এর আগে প্রথম ম্যাচে ভারত অনূর্ধ্ব-১৯ এ দলকে ২ উইকেটে হারিয়েছিলো বাংলাদেশের যুুবারা।
কোলকাতার ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৬ উইকেটে ৩০৫ রান করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তিন নম্বরে ব্যাট হাতে নেমে প্রান্তিক নওরোজ নাবিল ১০৮ বলে  ১৪টি বাউন্ডারিতে ১০১ রান করেন।
এছাড়া মেহরাব অপরাজিত ৭০ ও ওপেনার ইফতিখার হোসেন ৫৭ রান করেন।
এরপর ভারত অনূর্ধ্ব-১৯ বি দলকে ১৯২ রানেই অলআউট করে দেয় বাংলাদেশের বোলাররা। আরিফুল ২২ রানে ৪ ও নাইমুর ৩৪ রানে ২ উইকেট নেন।
আগামীকাল অনূর্ধ্ব-১৯ এ দলের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ যুব দল।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com