শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে বিক্ষোভ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করছে ছাত্রদল। আজ শনিবার সকালে ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে শুরু হয় এ বিক্ষোভ সমাবেশ।

সমাবেশে ছাত্রদল নেতাকর্মীরা খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে বিভিন্ন রকমের স্লোগান দিয়ে যাচ্ছেন।

এদিকে, বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে প্রেস ক্লাব ও পল্টন এলাকার আশপাশে সতর্ক অবস্থান রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com