বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
নীলফামারীর সদর উপজেলায় জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়িতে অভিযান চালিয়ে বিস্ফোরক উদ্ধার করেছে র্যাব। আটক করা হয়েছে পাঁচজনকে।
শুক্রবার রাত থেকে ঘিরে রাখা বাড়িটিতে অভিযান চালিয়ে শনিবার সকাল ১১টার দিকে ২ নারীসহ পাঁচজনকে আটক করা হয়। এ সময় সেখান থেকে উদ্ধার করা হয় বিস্ফোরক।
এর আগে জঙ্গি আস্তানা সন্দেহে শুক্রবার রাত ২টা থেকে উপজেলার সোনারায় ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পুঠিহারী গ্রামের বাড়িটি র্যাব সদস্যরা ঘিরে রাখে বলে জানায় র্যাব-১৩ এর মিডিয়া উইং।
ঘিরে রাখা বাড়িটিতে সকালে অভিযান চালানোর আগে বোম্ব ডিসপোজাল ইউনিটের একটি দল সেখানে যায়।
এ বিষয়ে পরে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।