শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন

মাতাল চালকের ধাক্কায় গুরুতর আহত প্রিয়াঙ্কা, শনিবার অস্ত্রোপচার

শুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন টলিউড অভেনত্রী প্রিয়াঙ্কা সরকার। আহত হয়েছেন তার সহ-অভিনেতা অর্জুন চক্রবর্তী। শুক্রবার রাতে রাজারহাটে শুটিংচলাকালে এ ঘটনা ঘটে।

‘মহাভার‍ত মার্ডারস’- ওয়েব সিরিজের শুটিং চলাকালীন একটি বেপরোয়া বাইক এসে ধাক্কা মারে। ধাক্কায় প্রিয়াঙ্কা ও অর্জুন দুজনেই পড়ে যান। পায়ে এবং কোমরে ব্যথা পান অভিনেত্রী। তখনই তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

হাসপাতালে অর্জুনের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও প্রিয়াঙ্কার এক্স-রে করে  দেখা যায় তার ডান পায়ে গুরুতর আঘাত লেগেছে। শনিবারই তার অস্ত্রপচার হবে বলে জানান চিকিৎসকরা।

পুলিশ জানিয়েছে, ওই বাইক চালক মাতাল অবস্থায় ছিলেন। ধাক্কা মেরে তিনি উধাও হয়ে যায়। তার খোঁজ করছে পুলিশ। আপাতত বন্ধ রয়েছে ‘মহাভার‍ত মার্ডারস’- ওয়েব সিরিজের শুটিং।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com