শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন

নাটোরে সেলাই মেশিন ও আর্থিক সহায়তা প্রদান

আত্মকর্মস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে নাটোরে  আজ ১৬ জনকে সেলাই মেশিন ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। সোমবার বেলা ১১টায় সংসদ সদস্য রতœা আহমেদ তাঁর নিজস্ব কার্যালয়ে এসব সহায়তা হস্তান্তর করেন।
অনুষ্ঠানে নাটোর সদর এবং নলডাঙ্গা উপজেলা এলাকার নয়জন মহিলাকে সেলাই মেশিন এবং সাতজনকে এক লক্ষ টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়। সংসদ সদস্য রত্না আহমেদ তাঁর ঐচ্ছিক তহবিল থেকে এ সহায়তা প্রদান করেন।
সংসদ সদস্য রহত্না আহমেদ বলেন, নির্বাচনী এলাকার অসহায় মানুষের আতœকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে এ সহায়তা প্রদান করা হয়েছে। ভবিষ্যতে সহায়তা প্রদান কার্যক্রম অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com