শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন

ডা. মুরাদকে গ্রেপ্তার ও বিচার দাবি রিজভীর

তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসানকে প্রধানমন্ত্রী পদত্যাগের যে নির্দেশনা দিয়েছেন, বিষয়টি নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল রিজভী বলেছেন, তাকে গ্রেফতার করে প্রচলিত আইনে তার বিচার করতে হবে।

তিনি বলেন, এই ধরনের ব্যক্তির রাজনীতি করার কোন অধিকার নেই। সে যে কুরুচিপূর্ণ কথাবার্তা বলেছেন, সেজন্য তাকে রাজনীতি করার অযোগ্য ঘোষণা করতে হবে। তাকে সকল পর্যায় থেকেই সরিয়ে দিতে হবে। এবং প্রচলিত আইনে তার বিচার করতে হবে।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com