মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ভোলায় ডিজিটাল সেন্টারের ১১ বছর পূর্তি উদযাপন ও ই-সেবা ক্যাম্পেইন

জেলায় আজ ডিজিটাল সেন্টারের ১১ বছর পূর্তি উদযাপন ও ডিজিটাল বাংলাদেশ ই-সেবা ক্যাম্পেইন-২০২১ উদ্বোধন করা হয়েছে। সোমবার বেলা ১১ টায় জেলা প্রশাসক কার্যালয়ের হল রুমে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: তৌফিক-ই-লাহী চৌধুরী। এসময় কেক কেটে ডিজিটাল সেন্টারের ১১ বছর উদযাপন করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক মামুন আল ফারুকের সভপতিত্বে এখানে বক্তব্য রোখেন জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক রাজিব আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক সুজিত হাওলাদার, নির্বাহী ম্যাজিস্ট্রেট জিব্রান মো: সায়েক ও জাহিদুল ইসলাম।
বক্তারা বলেন, ডিজিটাল সেবা প্রাপ্তির ফলে গ্রামীণ এলাকার মানুষের জীবন মানে ব্যাপক ইতিবাচক পরিবর্তন এসেছে। প্রত্যন্ত এলাকাতে বসেই মানুষ শহরের সুবিধা পাচ্ছে।
অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com