বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

মুরাদ হাসানকে উপজেলা আওয়ামী লীগ থেকে অব্যাহতি

সদ্য পদত্যাগ করা তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বুধবার সন্ধ্যায় স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে এক জরুরি কার্যনির্বাহী সভা শেষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা তাকে অব্যাহতি দিয়েছেন বলে জানা গেছে।

ছানোয়ার হোসেন বাদশা সমকালকে বলেন, ডা. মুরাদ হাসান এমপি হওয়ার পর দলের নেতাকর্মীদের জিম্মি করে একক আধিপত্য বিস্তারের মাধ্যমে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছিলেন। এতে দলের শৃঙ্খলা ভঙ্গ করেন তিনি। এরপর নারী কেলেঙ্কারী ঘটনায় জড়িয়ে পড়ার অডিও-ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। এমন ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডা. মুরাদ হাসানকে পদত্যাগ করার নির্দেশ দেন। তাই সব নেতাদের সম্মতিক্রমে আমরাও তাকে উপজেলা আওয়ামী লীগের দলীয় পদ থেকে অব্যাহতি দিলাম।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মনির উদ্দিন, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ হারুন অর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল গণি, পৌর আওয়ামী লীগের সভাপতি উপাধ্যক্ষ মিজানুর রহমান, সহসভাপতি মঞ্জুরুল ইসলামসহ দলের নেতাকর্মীরা।

মুরাদ হাসান জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের সাংসদ। অশালীন, শিষ্টাচারবহির্ভূত, নারীর প্রতি চরম অবমাননাকর বক্তব্য প্রদান ও এক চিত্রনায়িকার সঙ্গে অশালীন ফোনালাপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর গত সোমবার তাকে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল মঙ্গলবার তিনি পদত্যাগ করেন। রাতেই তাঁর পদত্যাগপত্র গ্রহণ করে প্রজ্ঞাপন জারি করা হয়।

এর আগে মঙ্গলবার বিকেলে জেলা আওয়ামী লীগের এক জরুরি সভায় মুরাদ হাসানকে জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com