বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
ঘূর্ণিঝড় জাওয়াদের রেশ না কাটতেই আসছে শৈত্যপ্রবাহেরও সম্ভাবনার কথা বলে আবহাওয়া অফিস। জাওয়াদ কেটে যাওয়ায় পাঁচদিন পর দেখা মিলেছে সুর্যের। আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও বাড়বে। তবে কমবে রাতের তাপমাত্রা।
আবহাওয়া অফিস বলছে, চলতি মাসেই শুরু হচ্ছে শীতকাল। ইতোমধ্যে বেশ কুয়াশা পড়তে শুরু করেছে। যার সামনের দিনে আরও বাড়বে। এছাড়া শৈত্য প্রবাহের ফলে তাপমাত্রা নেমে আসতে পারে ৬ ডিগ্রি সেলসিয়াসে।
আবহাওয়াবিদ মো. আজিজুর রহমান বলেন, ডিসেম্বরে শেষার্ধে দু’টি শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে। এক্ষেত্রে একটি হালকা (৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস), একটি মাঝারি (৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস) ধরনের শৈত্য প্রবাহ হতে পারে।