বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
প্রাণঘাতী ভাইরাস করোনায় গত ২৪ ঘণ্টায় দেশে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। ফলে করোনায় মৃতের মোট সংখ্যা ২৮ হাজার ১৬ জনে অপরিবর্তিত থাকল।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২৬২ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৮ হাজার ৫৫০ জনে।