বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এগুলো আমার জানা নেই। উনি বিদেশে থাকবেন নাকি স্বদেশে থাকবেন, এটি উনার এখতিয়ারের ব্যাপার। এ বিষয়ে আমাদের কিছু বলার নাই।’
অশালীন ও শিষ্টাচারবহির্ভূত বক্তব্য দেয়ার অপরাধে গত ৬ ডিসেম্বর ডা: মুরাদ হাসানকে মন্ত্রিপরিষদ থেকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই প্রেক্ষিতে ৭ ডিসেম্বর ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে পদত্যাগ করেন ডা: মুরাদ হাসান।
এদিনই তাকে জামালপুর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক পদ থেকেও অব্যাহতি দেয়া হয়।
সবশেষ ৮ ডিসেম্বর বিকেলে সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য পদ থেকেও অব্যাহতি দেয়া হয় মুরাদ হাসানকে।