বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

মন্ত্রিত্ব হারিয়ে দেশ ছাড়লেন ডা: মুরাদ

বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ২১ মিনিটের দিকে এমিরেটস এয়ারলাইনসের ইকে ৮৫৮৫ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কানাডার উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তিনি।

পুলিশ ও বিমানবন্দর সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে মুরাদ হাসান রাত ৯টার পর বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে প্রবেশ করেন।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, আগে থেকে বুকিং করা টিকিটে এমিরেটস এয়ারলাইনসের ইকে ৮৫৮৫ নম্বর ফ্লাইটে ঢাকা থেকে কানাডার উদ্দেশে রওয়ানা দেন তিনি। মুরাদ হাসান দুবাই হয়ে কানাডার টরন্টোয় পৌঁছবেন।

এর আগে মুরাদের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) হলেও তার দেশত্যাগে কোনো বাধা নেই জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছিলেন, মুরাদ হাসান বিদেশে যেতে চাইলে সরকার বাধা দেবে না। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মুরাদ হাসান বিদেশে যাবেন কি না- সেটা তার সিদ্ধান্ত। এখানে আমাদের কিছু করার নেই। তার বিরুদ্ধে কোনো মামলা না থাকায় তিনি যেকোনো দেশে যেতে পারেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com