বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

নারায়ণগঞ্জে ট্রাকের চাপায় নিষ্প্রাণ হলো বাবা-মেয়ে

নারায়ণগঞ্জের চাষাঢ়া ডাক বাংলোর মোড়ে একটি দ্রুতগামী ইটবাহী ট্রাকের (কুমিল্লা ট ৩৪২৫) চাপায় অটোরিকশা আরোহী বাবা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (১০ ডিসেম্বর) জুমার নামাজের পর এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- সোনারগাঁয়ের সম্ভুপুরা ইউনিয়নের আনোয়ারের ছেলে আলতাফ (৪৫) ও তার মেয়ে বেলী (১৬)।

ঘটনার পর পরই ঘাতক ট্রাকটিকে আটক করেছে পুলিশ। তবে চালক পালিয়ে গেছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। স্বজনরা এসে লাশ শনাক্ত করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হচ্ছে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com