বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

দেশে ফেরেননি ডা. মুরাদ

নারীর প্রতি বিদ্বেষপূর্ণ, অশালীন ও অবমাননাকর বক্তব্যের জেরে দেশ ছেড়ে কানাডার উদ্দেশে পাড়ি দিয়েছিলেন মন্ত্রিসভা থেকে পদত্যাগ করা তথ্যপ্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। কিন্তু, করোনাকালীন কানাডা ভ্রমণের যথাযথ অনুমোদনের কাগজপত্র না থাকা এবং প্রবাসী বাংলাদেশিদের প্রতিবাদের কারণে দেশটিতে প্রবেশাধিকার পাননি ডা. মুরাদ।

পরে কানাডা থেকে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান মুরাদ। জানা গেছে, দুবাই বিমানবন্দরের ইমিগ্রেশন বিভাগ ইউএই’র ভিসা না থাকায় ডা. মুরাদকে দেশে প্রবেশের অনুমতি দেয়নি।

বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, দুবাইয়ে বাংলাদেশি কনস্যুলেট খুললে সেখানে ভিসা তৈরির প্রক্রিয়া শুরু করবেন মুরাদ।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা গেছে আজ রোববার ভোর ৭টা ৫৬ মিনিটে দুবাই থেকে আসা ইকে-৫৮২ ফ্লাইটে দেশে ফেরেননি তিনি।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নাতনি জাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা এবং চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গে হুমকিমূলক ফোনালাপ ফাঁস হলে তীব্র সমালোচনায় পড়েন ডা. মুরাদ। পরে প্রতিমন্ত্রী ও জামালপুর জেলা আওয়ামী লীগের পদ হারান ডা. মুরাদ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com