বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
ভোটের সুষ্ঠু পরিবেশ নষ্ট করার চেষ্টা করা হলে ভোট স্থগিতসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম।
তিনি শনিবার (১১ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় জয়পুরহাটে নির্বাচনে অংশগ্রহণকারী চেয়ারম্যান প্রার্থী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচনী কর্মকর্তাদের নিয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য এ মন্তব্য করেন।
জেলা প্রশাসন ও নির্বাচন অফিস যৌথভাবে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জয়পুরহাট সদর উপজেলার ৯ ইউনিয়নের প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে ওই মতবিনিময় সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক মো. শরীফ’ল ইসলাম মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন।