বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

ডিজিটাল বাংলাদেশ দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা

‘ডিজিটাল বাংলাদেশের অর্জন, উপকৃত সকল জনগণ’ এই প্রতিপাদ্য নিয়ে পঞ্চমবারের মতো আজ সারাদেশে উদযাপিত হচ্ছে ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২১।

রোববার (১২ ডিসেম্বর) সকাল ৭টার দিকে দিবসটি উপলক্ষে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে  তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

তথ্য ও প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলমসহ  আইসিটি বিভাগের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা এতে উপস্থিত ছিলেন। পুষ্পস্তবক অর্পণ শেষে বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।

পরে দিবসটি উপলক্ষে সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরী।

আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংসদ সদস্য বেনজির আহমেদ ও আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম।

দিবসটি উপলক্ষে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা জাতীয় সংসদের সংসদের দক্ষিণ প্লাজায় হতে শুরু হয়ে খামারবাড়ি হয়ে পুনরায় দক্ষিণ প্লাজায় গিয়ে শেষ হয়।

শোভাযাত্রা উদ্বোধন করেন জাতীয় সংসদের প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরী। রং বেরঙের ফেস্টুন ব্যানার প্লেকার্ডসহ বিভিন্ন মন্ত্রণালয়, সরকারি- বেসরকারি সংস্থা ও বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী এবং সর্বস্তরের জনগণ এতে অংশগ্রহণ করেন।

এছাড়া দেশের সকল জেলা, উপজেলা ও বিদেশি মিশন সমূহ দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রাসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com