বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, আমি আরও দৃঢ়ভাবে বলতে চাই, বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিটি সদস্য সোনার বাংলা গড়ার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারে সদাপ্রস্তুত থাকবে। আজ রোববার (১২ ডিসেম্বর) চট্টগ্রামে ‘রাষ্ট্রপতি প্যারেড-২০২১’ এ প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন কালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আমি নিশ্চিত আপনার মূল্যবান দিকনির্দেশনামূলক বক্তব্য আজকের নবীন অফিসারদের দেশপ্রেম, আত্মত্যাগ এবং স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করবে। সর্বোপরি বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।