বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
কমান্ডার মঈন বলেন, র্যাবের ৯ হাজার সদস্যের মধ্যে অন্তত ২৮ জন বিভিন্ন অপারেশনে নিহত এবং দুই হাজার সদস্য আহত হয়েছেন। এর মধ্যে অন্তত এক হাজার সদস্য চিরস্থায়ীভাবে পঙ্গু হয়ে গেছেন।
তিনি বলেন, র্যাবের ধারাবাহিক তৎপরতার কারণে বাংলাদেশ উগ্রবাদী ও সুন্দরবনের জলদস্যুদের কবল থেকে রক্ষা পেয়েছে।
তিনি আরো বলেন, র্যাব বিভিন্ন জঙ্গি সংগঠনের সদস্য ও বনদস্যুদের স্বাভাবিক জীবনে ফিরতে ও তাদের পুনর্বাসনে সহায়তা করে মানবাধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে।
কমান্ডার মঈন বলেন, ‘এই নিষেধাজ্ঞার ব্যাপারে আমরা এখনও কোনো চিঠি পাইনি। এ বিষয়ে অফিসিয়াল চিঠি পাওয়ার পর আমরা পদক্ষেপ নেব।’