বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক ‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড-২০২০’ অর্জন করেছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। বুধবার সকালে রাজধানীর ওসমানি মিলনায়তনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত এক অনুষ্ঠানে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অনুষ্ঠানের সভাপতি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. এহছানে এলাহী এ পুরস্কার তুলে দেন। ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের পক্ষে পুরস্কার গ্রহণ করেন প্রতিষ্ঠানটির চিফ অপারেটিং অফিসার আল মামুন মাহবুবুল করীম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইনসেপ্টার মানবসম্পদ বিভাগের সিনিয়র ম্যানেজার এনায়েত হোসেন।
পুরস্কার পাওয়া প্রসঙ্গে ইনসেপ্টার চিফ অপারেটিং অফিসার আল মামুন মাহবুবুল করীম বলেন, ‘এ ধরনের অর্জন আমাদের আরও এগিয়ে যেতে অনুপ্রেরণা যোগাবে। ইনসেপ্টা কর্মক্ষেত্রে বরাবরই সবুজায়ন এবং পরিবেশবান্ধব প্রযুক্তি ও অবকাঠামো নির্মাণে প্রতিশ্রুতিবদ্ধ।’
এ বছরই প্রথমবারের মতো শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে ‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড-২০২০’ প্রদান করা হলো।