বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

শৈত্যপ্রবাহ শুরু, তাপমাত্রা আরও কমবে

উত্তর জনপদে মৃদু শৈত্যপ্রবাহের আভাস রয়েছে। সেই সঙ্গে আজ সোমবার (১৩ ডিসেম্বর) থেকে তাপমাত্রা আরও কমবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। রবিবার তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন ৯.৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.২ ডিগ্রি সেলসিয়াস। রাজারহাট, দিনাজপুর, সৈয়দপুর, ডিমলা, রংপুর, শ্রীমঙ্গল, নেত্রকোণা, ঈশ্বরদী এলাকার সর্বনিম্ন তাপমাত্রা ১০ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে।

আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা যাচ্ছে তেঁতুলিয়ায়। উত্তর পশ্চিম/উত্তর দিক থেকে বইছে হাওয়া। আজ থেকে রাজশাহী, রংপুর, যশোর ও শ্রীমঙ্গল এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। ধীরে ধীরে এর বিস্তার ঘটবে। চলতি সপ্তাহে বিভিন্ন স্থানে তাপমাত্রা কমে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাবে।

বড় এলাকাজুড়ে সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে তাকে তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে ধরা হয়। আর তাপমাত্রা ৬-৮ ডিগ্রির মধ্যে থাকলে মাঝারি এবং তাপমাত্রা ৮-১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলে।

ওমর ফারুক জানান, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর এলাকা পর্যন্ত বিস্তৃত। ২০ ডিসেম্বরের পর তাপমাত্রা একটু বাড়তে পারে। তাতে এক দফা শৈত্যপ্রবাহের রেশ কাটতে না কাটতে ফের শীতের প্রকোপ বাড়বে বিস্তীর্ণ এলাকায়।

এ বছর নভেম্বরের মাঝামাঝি থেকে হিম হিম ভাব বাড়ছিল। তবে ডিসেম্বরে সাগরে ঘূর্ণিঝড় আর বৃষ্টিতে সামান্য বিলম্বিত হয়েছে শীত। বাংলাদেশে শীতের প্রকোপ বেশি থাকে জানুয়ারি মাসে। দীর্ঘমেয়াদী পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ডিসেম্বরের শেষার্ধে দেশের উত্তর, উত্তর পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে একটি বা দুটি মৃদু কিংবা মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com