বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

সেতুমন্ত্রীকে হাসপাতালে ভর্তি থাকার পরামর্শ, সমস্যা একাধিক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের চিকিৎসায় গঠিত ১০ সদস্যের মেডিক্যাল বোর্ড তাকে দেখে হাসপাতালে ভর্তি থাকার পরামর্শ দিয়েছেন। তার অ্যাজমা আছে। আগামীকাল সকাল ১০টায় তাকে আবার দেখা হবে। তারপর পরবর্তী আপডেট জানানো হবে।

আজ মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ সাংবাদিকদের এমন তথ্য জানান।

এর আগে মঙ্গলবার শারীরিক অসুস্থতার কারণে ও নিয়মিত কিছু চেকআপের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি হন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া তার ফেসবুক পেজে এ তথ্য দিয়েছেন।

তিনি বলেন, ওবায়দুল কাদের এমপি মৃদু শারীরিক অসুস্থতার কারণে ও নিয়মিত কিছু চেকআপের জন্য রাজধানী ঢাকার বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে সকালে ভর্তি হয়েছেন।

ওবায়দুল কাদেরের সুস্থতার জন্য দেশবাসীর দোয়া কামনা করেন তিনি। হাসপাতালে গিয়ে অহেতুক ভিড় না করার জন্য নেতাকর্মীদের অনুরোধ জানান বিপ্লব বড়ুয়া।

বিএসএমএমইউ’র হৃদরোগ বিভাগের অধ্যাপক ডা. মোস্তফা জামান জানান, ওবায়দুল কাদের আগে থেকেই হৃদরোগজনিত সমস্যায় ভুগছেন। বর্তমানে ফুসফুসে পানি জমে শ্বাসকষ্ট ও কাশি হচ্ছে। এ ছাড়া তিনি কিডনি সমস্যায় (একিউট কিডনি ইনজুরি) ভুগছেন।

এর আগে ২০১৯ সালের ৩ মার্চ গুরুতর অসুস্থ হয়ে বিএসএমএমইউয়েই ভর্তি হয়েছিলেন কাদের। পরে তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হয়। সেখানে দুই মাসেরও বেশি সময় চিকিৎসাধীন ছিলেন তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com