বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

খালেদা জিয়ার জন্মদিন সংক্রান্ত নথি হাইকোর্টে, শুনানি কাল

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন পালন সংক্রান্ত পাঁচটি প্রতিষ্ঠানের নথি হাইকোর্টে দাখিল করা হয়েছে। এ বিষয়ে শুনানির জন্য বুধবার দিন ধার্য করা হয়েছে।

মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এসব নথি দাখিল করা হয়।  নথিগুলোর মধ্যে রয়েছে— খালেদা জিয়ার এসএসসি পরীক্ষার সনদ, জাতীয় পরিচয়পত্র, বৈবাহিক সনদ, পাসপোর্ট ও এভারকেয়ার হাসপাতালে ভর্তিসংক্রান্ত জন্মসনদ।

পরে আদালত এ বিষয়ে  বুধবার শুনানির দিন নির্ধারণ করেন।

আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথী। রিটের বিরোধিতা করে শুনানি করেন ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন।

এর আগে জাতীয় শোক দিবস ১৫ আগস্টে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন পালনের বিষয়ে যাবতীয় নথি দাখিল করতে নির্দেশ দেন হাইকোর্ট। ৬০ দিনের মধ্যে সংশ্লিষ্টদের এসব নথি দাখিল করতে বলা হয়। এ ছাড়া ১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিন পালন বন্ধে সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করেছিলেন আদালত।

জাতীয় শোক দিবস ১৫ আগস্টে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন পালনের বৈধতা চ্যালেঞ্জ করে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মামুন অর রশিদ রিটটি করেছিলেন।

রিটে স্বরাষ্ট্র্র মন্ত্রণালয়ের সচিব, পরিবার-পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব, আইজিপি, ডিএমপি কমিশনার, গুলশান থানার ওসি ও খালেদা জিয়াকে বিবাদী করা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com