বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

মনোনয়ন জমা দিলেন আইভী ও তৈমূর

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার ও না‌সিকের সদ‌্য পদত‌্যা‌গী মেয়র ডা. সে‌লিনা হায়াৎ আইভী।

তৈমূর নিজে উপ‌স্থিত থেকে দলের জেলা ও মহানগরের শীর্ষ নেতাদের নিয়ে মনোনয়নপত্র জমা দেন। অন্যদিকে আইভীর পক্ষে তার দলের নেতারা মনোনয়ন জমা দেন।

বুধবার জেলা নির্বাচন অফিসে নির্বাচনের রিটার্নিং অফিসার মাহফুজা আক্তারের হাতে মনোনয়নপত্র জমা দেওয়া হয়।

জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মতিয়ুর রহমান জানান, তৈমূর আলম খন্দকার মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। আমরা সব প্রার্থীদের মনোনয়নপত্র জমা নিচ্ছি।

মনোনয়ন জমা দিয়ে তৈমূর বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের এই নির্বাচন জনগণের অনেক আশা আকাঙ্ক্ষার নির্বাচন। আমরা আশা করি উৎসবপূর্ণ পরিবেশে স্বচ্ছতার সঙ্গে সরকার নির্বাচন পরিচালনা করবে। আমরা সবার সহযোগিতা কামনা করছি।

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ শহর হতে হবে বায়ুদূষণ ও জলাবদ্ধতামুক্ত শহর। এ শহরে মানুষ নিরাপদে চলাচল করবে, রাস্তা হবে পরিষ্কার। সব নাগরিক সুবিধা নগরবাসী পাবে। আমরা ২০০২ সালে যে প্রস্তাব দিয়েছিলাম সে প্রস্তাবের ভিত্তিতে একটি সুন্দর সিটি করপোরেশন হিসেবে নারায়ণগঞ্জকে তৈরি করতে চাই।

এসময় উপস্থিত ছিলেন- মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল, যুগ্ম সম্পাদক আব্দুর সবুর খান সেন্টু, সাংগঠনিক সম্পাদক আবু আল ইউসুফ খান টিপু, বিএনপির সিনিয়র নেতা জামাল উদ্দিন কালু ও মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকসুদুল আলম খন্দকার খোরশেদ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com