বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
ঢাকায় পৌঁছার পর সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ। এরপর ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা জানান বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে।
পরে সেখানে তিনি একটি চারা রোপণ করেন এবং দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন।
এর আগে বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে ২১ বার তোপধ্বনির মাধ্যমে স্বাগত জানানো হয় রামনাথ কোবিন্দকে। পরে, তাকে গার্ড অব অনার দেয় তিন বাহিনীর সুসজ্জিত একটি দল। দেয়া হয় লাল গালিচা সংবর্ধনাও।
এরপর সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ভারতের রাষ্ট্রপতি। পরে সেখানে গাছের চারা রোপণ এবং দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন তিনি।
দুপুরে প্রধানমন্ত্রী এবং সন্ধ্যায় রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন ভারতের রাষ্ট্রপতি।
ঢাকায় ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ
তিন দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় এসেছেন ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ। বাংলাদেশে নিজের প্রথম সফরে বুধবার সকাল সোয়া ১১টার দিকে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে সস্ত্রীক ঢাকায় পৌঁছান কোবিন্দ।
বিমানবন্দরে ভারতের রাষ্ট্রপ্রধান এবং তার স্ত্রী সবিতা কোবিন্দকে স্বাগত জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও তার স্ত্রী রাশিদা খানম। পরে ভারতের রাষ্ট্রপতিকে লাল গালিচা সংবর্ধনার পাশাপাশি গার্ড অব অনার দেয়া হয়।
বিজয়ের সুবর্ণজয়ন্তী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুুর রহমানের জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে রাষ্ট্রীয় অতিথি হিসেবে অংশ নেবেন তিনি। এ সফরে ভারতের ফার্স্ট লেডি, শিক্ষা প্রতিমন্ত্রী, দুই জন সংসদ সদস্য, পররাষ্ট্র সচিবসহ বিভিন্ন দপ্তরের উচ্চ পদস্থ কর্মকর্তারাও থাকছেন।
দেশে পৌঁছানোর পর সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন ভারতের রাষ্ট্রপতি। এরপর বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন। পরে সোনারগাঁও হোটেলে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী। সন্ধ্যায় বঙ্গভবনে যাবেন রাম নাথ কোবিন্দ।
এছাড়া বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে জাতীয় প্যারেড গ্রাউন্ড ও সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দেবেন ভারতের রাষ্ট্রপতি।
ভারতের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি হবে বাংলাদেশে তাঁর প্রথম সফর। সফরের শেষ দিন শুক্রবার রমনা কালী মন্দির পরিদর্শন শেষে দুপুরে দিল্লি ফিরে যাবেন রাম নাথ কোবিন্দ।